• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মোরেলগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় চুরি

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্টে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে পুটিখালী ইউনিয়নের ভাটখালী বাজারে থাকা এজেন্ট শাখা মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা ভবনটির শাটার, গ্লাসের দরজা ও লোহার লকার ভেঙ্গে নগদ ৮ লাখ ৮৫ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয় বলে দাবি করেছেন মালিক পক্ষ।

শাখাটিতে কর্মরত মালিক পক্ষের পরিচালক মো. নাইম রাকিব বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ৮ টার দিকে ব্যাংকের কার্যক্রম বন্ধ করে তিনি বাড়ি চলে যান। বুধবার সকালে গিয়ে দেখেন সাটারের সকল তালা ভাঙ্গা।ব্যাংকের মধ্যে ভোল্ট ভাঙ্গা। নগদ প্রায় ৯ লাখ টাকাসহ ও স্বর্ণালংকার নেই।

মোরেলগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশিকুজ্জামান ও মোরেলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পরির্দশন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category