• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত

দিনকাল বিডি / ২৩৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শুভ (২৫) নামে তাবলীগ জামাতের এক মুসল্লির মৃত্যু হয়েছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল ১১টায় মধুমতি নদীর মোল্লাহাট খাদ্য গুদাম ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ৩ ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। শুভ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মোবারেকের ছেলে।

শুভ’র আপন চাচা হাজি আলমাস জানান, গত মঙ্গলবার বিকেলে নীজ বাড়ি সিরাজদিখান হতে আমি ও আমার ভাতিজা তাবলীগ জামাতের সাথে মোল্লাহাটের খাদ্য গুদাম ঘাটে শেখ বাড়ি মসজিদে আসি। দুর্ঘটনার সময় আরো কয়েক মুসল্লির সাথে নদীর ঘাটে গোসল করতে গিয়ে ডুব দিয়ে নিখোঁজ হয় শুভ। এরপর প্রথমে স্থানীয়রা খুঁজে না পেয়ে নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা পানিতে নেমে খুঁজতে থাকেন। তারাও না পাওয়ায় খুলনা থেকে ডুবুরী আনা হয়, এরপর ডুবুরীদের তল্লাশিতে নিখোঁজের স্থানের কাছ থেকে শুভ’র মৃত দেহ উদ্ধার হয়।

মোল্লাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার হাসানুর রহমান জানান, মধুমতি নদীতে গোসল করতে নেমে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হই। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে ১ঘন্টা চেষ্টা করে মধুমতি নদী থেকে নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করে। আমরা নিহতের মরদেহ মোল্লাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, এবিষয়ে নিহত শুভর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category