• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মোল্লাহাটে সাড়ে তিন হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান

দিনকাল বিডি ২৪ / ২০৩ Time View
প্রকাশঃ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ প্রকার ৭,৫৬০ কেজি বীজ ও ৭০.২৫ মেট্রিক টন সার বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গম, ভুট্রা, সরিষা, সূর্যমূখী ও খেসারি ফলনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এ বীজ এবং সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে‍ অত্র কার্যালয় চত্বরে রবিবার সকাল সাড়ে ১০ টায় উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, নির্বাচন কর্মকর্তা ইসহাক, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকির হোসেন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category