• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

যশোরে রংধনু তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোরআন শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি / ২৭৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

সোহেল রানা, যশোর “মানবতার কল্যাণে গড়ি শান্তির মহাকাল”এই প্রতিপাদ্য কে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন রংধনু তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন শিক্ষা উপকরণ ও দুঃস্থ-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার ২৩ (ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার বায়সা নতুন বাজার রংধনু স্থায়ী কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রংধনু প্রতিষ্ঠাতা পরিচালক এম এ সুমনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ- সভাপতি খোরশেদ আলম রিপন ও সাধারণ সম্পাদক শাহীন রেজা এবং সার্বিক তত্ত্বাবধানে বোর্ড অব ডাইরেক্টর শুকুর আলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গনপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জি, এম, এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, বায়সা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম বুলি,শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) সাইফুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা ও পরিচালক আশরাফুজ্জামান বাবু,বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী,স্বপ্নছোঁয়া সেচ্ছাসেবী সংগঠনের পরিচালক রোভার রাজিব, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, রংধনু উপদেষ্টা শুকুর আলী ও ফিরোজ আহমেদ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংধনু উপদেষ্টা মোস্তাফিজুর রহমান,রংধনু ব্লাড ব্যাংকের পরিচালনা আর, আই সোহান সাংগঠনিক আকাশ খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক কাবিল আহম্মেদ, সহ- সাংগঠনিক মেহেদী ও রাহুল, কার্য নির্বাহী সদস্য সিয়াম হোসেন, সিহাব হোসেন।অনুষ্ঠান শুরুতে সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। পরে আজিবন দাতা সদস্য ও মানবসেবায় বিশেষ অবদান রাখায় আগত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবং একই সাথে আল কোরআন শিক্ষা উপকরণ ও দুঃস্থ- অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category