• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাঙামাটি মেডিকেল কলেজের ৫ ছাত্রলীগ নেতার পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
পার্বত্য জেলা রাঙামাটি মেডিকেল কলেজে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দু’মুখী অবস্থান নিয়েছে শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনরত: শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানানো নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় শাখা ছাত্রলীগ বহিরাগদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ প্রমাণিত।

এ ঘটনার জের ধরেই মঙ্গল ও বুধবার রাঙামাটি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন গঠিত আংশিক কমিটির ৫ নেতা ফেইজবুকে পদত্যাগ ও অব্যাহতির ঘোষণা দিয়েছেন। তারা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ক্যাচিংনু মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাঙ্গণ মল্লিক ও দীপ্ত দে, সাংগঠনিক সম্পাদক কমল ত্রিপুরা ও সৃজন কান্তি দে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক পোস্ট দেয়া ৫ নেতার মধ্যে সহ-সভাপতি ক্যাচিংনু মারমা পদত্যাগের ঘটনায় ‘ব্যক্তিগত সমস্যার’ কথা উল্লেখ করেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক প্রাঙ্গণ মল্লিক কোনো কারণ উল্লেখ না করে স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান।

যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত দে ছাত্রলীগ-সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে ছাত্রলীগের বিরুদ্ধে তাকে বাঁশ দিয়ে মাথা ফাটানোর অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন। সাংগঠনিক সম্পাদক কমল ত্রিপুরা ছাত্রলীগ-সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনাকে ইঙ্গিত করে পদত্যাগের ঘোষণা দেন। সাংগঠনিক সম্পাদক সৃজন কান্তি দে দেশের অবস্থাকে ন্যাক্কারজনক বলে দুঃখ প্রকাশ করে অব্যাহতির কথা জানান।
তবে, ছাত্রলীগ নেতাদের পদত্যাগ-অব্যাহতির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি তন্ময় চৌধুরী ও সাধারণ সম্পাদক আয়াদ শরীফ সিরাজ সাংবাদিকদের বলেন, আমরা ঘটনার পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে আনুষ্ঠানিক মতামত পরে আমরা আপনাদের জানাবো।
উল্লেখ্য, গত ৩০ জুন এক বছরের জন্য রাঙামাটি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ২৭ সদস্য প্রথম কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category