• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহীতে আলেম-ওলামার বিক্ষোভ কর্মসূচি স্থগিত

Reporter Name / ৭৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির অভিযোগে গ্রেফতাকৃত ব্যক্তির বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজশাহীর বিশিষ্ট আলেম ওলামাগণের সঙ্গে বৈঠক করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে আরএমপি সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) রাজপাড়া থানার বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে এক ব্যক্তির বিরুদ্ধে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। অভিযুক্ত সাগর সাহাকে (৩০) পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে। এই ঘটনার প্রতিবাদে বুধবার (২৩ এপ্রিল) রাজশাহী কোর্ট চত্বরে স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ ও মানববন্ধন করেন এবং ২৫ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দেন রাজশাহীর বিশিষ্ট আলেম-ওলামাগণ।
বিষয়টি ঘিরে জনমনে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন আলেম সমাজের নেতৃবৃন্দ। বৈঠকে পুলিশ কমিশনার বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিচার আদালতের মাধ্যমেই সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। কেউ এই সুযোগে গুজব ছড়াতে বা নাশকতার চেষ্টা করতে পারে, যা দেশের জন্য ক্ষতিকর। এর আগেও আমরা দেখেছি ফিলিস্তিন ইস্যুতে দুষ্কৃতিকারীরা দেশে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করেছিল। একটি গোষ্ঠী বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এ জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বৈঠকে আলেম-ওলামারা পুলিশ কমিশনারের বক্তব্যে আশ্বস্ত হন এবং পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে আগামীকাল বাদ জুম্মা সকল মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সিদ্ধান্ত দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকার একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলে সবাই প্রত্যাশা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ইসলামি আন্দোলন, আলেম ওলামা বিভাগ, হেজবুত তাওহীদ, ওলামা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাফেজ উম্মা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category