• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল-সহ গ্রেফতার-৩

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চুরির অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় রাজশাহীর বাগমারা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হলো: মোঃ আশিক আহম্মেদ জিসান (২৪), সে মহানগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জের মৃত সুজনের ছেলে। (বর্তমানে সে টিকাপাড়ায় বসবাস করে)। মোঃ শিমুল (২১), সে বোয়ালিয়া থানার টিকাপাড়ার মোঃ বুলবুলের ছেলে ও মোঃ মাহমুদ হাসান প্রেম (২১), সে একই থানার রামচন্দ্রপুর বাশার রোডের মোঃ আলমগীর হোসেনের ছেলে।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকার মোঃ আব্দুর রহিম (৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় তাঁর নিজের মোটরসাইকেল বাড়ির সামনে রেখে ভিতরে যান। পরে বাহিরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি নাই। এ সময় বিভিন্ন জায়গায় মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করে না পেয়ে চন্দ্রিমা থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৬ টায় বাগমারা থানা এলাকা থেকে বাঘা থানা পুলিশের সহযোগিতায় চোরাই মোটরসাইকেল-সহ আসামিদের গ্রেফতার করে চন্দ্রিমা থানা পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category