• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন উদ্বোধন করতে গিয়ে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরের কর্মী সম্মেলন উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর শহীদ সাকিব আনজুমের বাবা সাইদুল হক।

শনিবার সকাল সোয়া ৯ টায় মঞ্চে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ওই সময় উপস্থিত নেতাকর্মীরাও কাঁদতে শুরু করেন।

শহীদ সাকিব আনজুমের বাবা সাইদুল হক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিদায় করতে গিয়ে আমার কলিজার টুকরা সাকিব আনজুম শহীদ হয়েছে। আমি একজন গর্বিত পিতা। আমার সাকিবের মতো হাজারও ছাত্র-জনতা যে স্বপ্ন নিয়ে দেশের জন্য জীবন দিয়েছে, সেই স্বপ্ন পূরণ করতে হবে। এক্ষেত্রে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না।

সাকিব আনজুম রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। গত ৫ আগস্ট ২০২৪ রাজশাহী নগরীর শাহমখদুম কলেজ সংলগ্ন সড়কে গুলিবিদ্ধ হন তিনি। পরে ওই এলাকার একটি বাসায় মারা যান সাকিব আনজুম। তবে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এর কিছুক্ষণ পরই আওয়ামী সরকারের পতন ঘটে।

শনিবার রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে সাকিব আনজুমের বাবাকে উদ্বোধক করা হয়েছিল। তিনি রাজশাহীর আরডিএ মার্কেটের একজন ব্যবসায়ী। রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মো. কেরামত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দীর্ঘ ১৫ বছর পর রাজশাহীতে বড় পরিসরে জামায়াতের এমন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উচ্ছ্াসিত ছিলেন নেতাকর্মীরা। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে প্রবেশ করেন। সম্মেলন শুরুর আগেই পরিপূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category