• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাজশাহীতে থানায় অভিযোগ দেওয়ায় ফের মাদক কারবারীর হামলা! গৃহবধূ-সহ আহত-২

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে বাড়ীতে ঢুকে বাবলী খাতুন (২৪) ও তার ভাসুর মোঃ মনিরুল ইসলামকে (৩০) ব্যপক মারপিট করে আহত করেছে মাদক কারবারী সাকিল ও তার সহযোগীরা। পরে তারা স্থানীয়দেয় সহযোগীতায় তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক দিয়ে ছুটি দিয়েছেন মনিরুলকে। তবে গৃহবধূর শারীরিক অবস্থা খারাপের কারণে তাকে রামেকের (৫০) নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই গৃহবধূ রামেকে’র (৫০) নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখের চক (পঞ্চবটি) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় মাদক কারবারী শাকিল, তার স্ত্রী ও মা জোরপূর্বক বাড়িতে ঢুকে গৃহবধূ বাবলী খাতুনকে ব্যপক মারপিট করে।

ওই মারপিটের ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ করেন স্বামীর বড় ভাই মনিরুল ইসলাম। সেই জেরেই শুক্রবারে ফের হামলা চালিয়ে বাদী মনিরুল ও গৃহবধূকে আহত করলো মাদক কারবারী শাকিল ও তার সহযোগীরা।
ভুক্তভোগী মনিরুল ইসলাম জানায়, পুলিশের উপস্থিতি টের পেলেই বাড়ির ছাদে লাফিয়ে উঠে পেশাদার মাদক কারবারী শাকিল। বিভিন্ন সময় মাদক কারবারীকে ধরতে পথ হারিয়ে পুলিশ বাড়িতে প্রবেশ করে।

দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনায় চলছিলো। ফলে নিরাপত্তা জনিত কারনে তারা বাড়ির ছাদে তার কাটা দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় শেখের চক (পঞ্চবটি) এলাকার মাদক বিরোধী অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদে লাফিয়ে উঠে মাদক কারবারী শাকিল। এ সময় জাহিদের বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যায় পেশাদার মাদক কারবারী শাকিল। কিন্তু ছাদে তার কাটা থাকায় সে সমস্যায় পড়ে। এতে ক্ষুদ্ধ হয় মাদক কারবারী শাকিল। পুলিশ চলে যাওয়ার পর শাকিল তার স্ত্রী ও মা’কে সাথে নিয়ে জোরপূর্বক জাহিদের বাড়িতে প্রবেশ করে। মনিরুলের ছোট ভাই জাহিদের যুবতী স্ত্রী’কে (২৪) ব্যাপক মারপিট করে।
এ ব্যাপারে মনিরুল বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মাদক কারবারী শাকিল-সহ তিন জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

গৃহবধূ জানায়, শাকিল একজন পেশাদার মাদক কারবারী। তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। মাদক বিরোধী অভিযানে একাকায় পুলিশ আসলে সে আমার বাড়ির ছাদের উপর দিয়ে পালায়। এছাড়াও এলাকায় পুলিশের উপস্থিতি টের পেলে দিন ও রাতের যে কোন সময় লাফিয়ে ছাদে উঠে আত্মগোপন করে। এতে বিভ্রান্ত হয়ে পুলিশ বিভিন্ন সময় আমাদের বাড়ির ভেতর ঢুকে পড়ে। ফলে নিরাপত্তা জনিত কারনে বাড়ির ছাদে তার কাটা দিয়েছে আমার স্বামী ও তার বড় ভাই মনিরুল ।

সেই অপরাধে শাকিল তার স্ত্রী ও মা’কে সাথে নিয়ে আমার বাড়ীতে এসে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় সে আমাকে অকাথ্য ভাষায় গালিগালাজ করে এবং তলপেটে লাথি ও বুকে ঘুষি মারে। ওই সময় মাদক কারবারী শাকিল তার স্ত্রী ও মা চুল ধরে মাটিতে ফেলে লাথি ঘুষি মারে। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে রক্ষা করে।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন বলেন, থানায় অভিযোগ দেওয়ার জেরে পূণরায় হামলা করা অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category