• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর সীমান্ত এলাকায় এক
বিরল ধরনের কষ্টি পাথরের মূর্তি ভারতের উদ্দেশ্যে পাচারের সময় জব্দ
করেছে বিজিবি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দিনগত রাত দেড়টায় রাজশাহীর বাঘা
উপজেলার কাকরামারি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই কষ্টি
মূর্তি উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, বাঘা
উপজেলার কাকরামারি সীমান্ত দিয়ে দূর্লভ কষ্টি পাথরের মূর্তি
ভারতে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বাঘা থানাধীন
কাকরামারি এলাকায় অবস্থান করার পরে বিজিবির দল দেখতে পায়,
৪/৫জন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে
যাচ্ছে। বিজিবি সদস্যরা তাদের আটকের উদ্দ্যেশে এগিয়ে গেলে
তারা বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তাটি খুলে ১টি দূর্লভ
কষ্টি পাথরের মূর্তি জব্দ করা হয়।
ঘটনার পর থেকে বিজিবি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি
কার্যক্রম শুরু করেছে।
বিষয়টির সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা এবং চোরাচালানী
চক্রের উর্দ্ধতন ব্যক্তিদের শনাক্তকরণে বিজিবি আরো অনুসন্ধান
অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category