• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহীতে নাশকতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অবৈধভাবে সড়কে টায়ার জ্বালানো, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শাহমখদুম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন: রাজশাহী মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৪২), একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো. রনি (৪০), রাজশাহী জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. রতন আলী (৩৪) এবং আওয়ামী লীগ কর্মী মো. মানিক মিয়া (৪০)। তারা সকলেই নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ নওদাপাড়া সিটিহাট এলাকায় গ্রেপ্তারকৃত আসামিরাসহ আরও ৬০-৭০ জন ব্যক্তি একত্রিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মশাল হাতে উসকানিমূলক স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত ককটেলের অংশ ও পোড়া টায়ার জব্দ করে।
এ ঘটনায় বিস্ফোরক আইনে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার পর বুধবার দুপুরে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারীর নেতৃত্বে এসআই মুক্তারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত চারজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category