• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে পার্কিং নিয়ে ইউএনওর সঙ্গে বাগবিতন্ডা, চালকের কারাদন্ড

দিনকাল বিডি / ১৯২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে গাড়ি পার্কিং নিয়ে ইউএনও-অ্যাসিল্যান্ডের সঙ্গে অসদাচরণ করায় চালকের সাতদিনের কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সামনে সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দÐপ্রাপ্ত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম।
আদালত সূত্র জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সামনে গাড়ি পার্কিং করেন জাতীয় পার্টির রাজশাহী-১ আসনের মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাসের চালক সাইফুল ইসলাম। এনিয়ে অ্যাসিল্যান্ডের সঙ্গে তার বাগবিতÐা হয়। পরে নিয়ম অমান্য করে গাড়ি পার্কিং এবং ইউএনও-অ্যাসিল্যান্ডের সঙ্গে অসদাচরণ করায় তাকে সাতদিনের কারাদÐ দেওয়া হয়।
এ বিষয়ে অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস মোবাইলে জানান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম তার ক্ষমতার অতিরিক্ত জরিমানা করে আসছিলেন। এমনকি জরিমানার রশিদও তিনি দিচ্ছিলেন না। এনিয়ে আমি অভিযোগ করায় তিনি এসব রশিদ দিতে বাধ্য হন। এ ঘটনার জের ধরে আমার ড্রাইভারকে কারাদÐ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একেতো রাত সাড়ে ৯টা। তারপরও গাড়িটি জেলা পরিষদের পরিত্যক্ত জায়গায় রাখা হয়েছে। এখানে জনগণের চলাচলের কোনো বাধা সৃষ্টি হয়নি। তারপরও আমার ড্রাইভারকে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতনকে জানিয়েছি।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান বলেন, এক ড্রাইভারকে সাতদিনের কারাদÐের বিষয়টি নিশ্চিত করেন। তবে কী কারণে কারাদÐ দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি দেরিতে ঘুমিয়েছেন- পরে কথা বলবো বলে কেটে দেন।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, এক চালককে সাতদিনের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বিষয়টি আমার জানা আছে। তবে বাগবিতÐার জন্য বিষয়টি এমন নয়। বহুদিন থেকে অবৈধভাবে তারা ওই রাস্তায় গাড়ি পার্কিং করে আসছিলেন। এজন্য মানুষজনের চলাচলে সমস্যা হচ্ছিল। এর আগেও তাদের সেখানে পার্কিং নিষেধ করা হয়েছিল। তারপরও সেখানে গাড়ি রাখায় চালককে সাতদিনের কারাদÐ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category