• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ শনিবার, ৮ জুন, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রাম এলাকার মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে আরএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো: বারী (৫০) রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রামের মো: ওমর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রাম এলাকার মানসিক প্রতিবন্ধী এক নারী তার বোনের বাড়িতে একা থাকতেন। এই সুযোগে আসামি বারী ঐ নারীকে বিভিন্নসময় প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করত। গত ১ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত সোয়া ১১ টায় বারী একা থাকার সুযোগে ঐ নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ঐ নারীর চিৎকারে আসামি বারী পালিয়ে যায়। বিষয়টি তার আত্মীয়-স্বজন লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে। এছাড়াও আসামির বারী ঐ নারীকে প্রায় সময় ধর্ষণ করত। গত ৩ জুন ২০২৪ ঐ নারী অসুস্থ হয়ে পড়লে তার ভাগ্নি তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা করে জানায় ঐ নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে ঐ নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঐ নারীর ভাগ্নির উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি’র এয়ারপোর্ট থানায় একটি মামলা রুজু হয়।

আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম আসামি বারীকে দ্রুত গ্রেপ্তারে অভিযান শুরু করেন। পরবর্তীতে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামানের দিকনির্দেশনায় এসআই মো: তৌফিকুর রহমান তৌফিক ও তার টিম মামলার রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গতকাল ৫ জুন দিবাগত রাত সোয়া ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি বারীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল ণ প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category