• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘা হতে ১৭৪ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারী মোঃ গোলাম মোস্তফা চান্দু (৫১)কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৫ জুলাই) ভোর ৫টায় বাঘা থানাধীন কিশোরপুর হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ গোলাম মোস্তফা চান্দু রাজশাহী জেলার বাঘা থানাধীন গোকুলপুর গ্রামের মৃত আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় কতিপয় মাদক কারবারী শুক্রবার ভোর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন কিশোরপুর গ্রামের মোঃ সামাদ এর বসতবাড়ীতে বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোঃ গোলাম মোস্তফা চান্দুকে গ্রেফতার করে এবং অপর মাদক কারবারী মোঃ সামাদ কৌশলে পালিয়ে যায়। এসময় ১৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category