• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘা হতে ১৬১ বোতল ফেন্সিডিলসহ মোঃ লালু মন্ডল (৫৫) নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৪টায় বাঘা থানাধীন আলাইপুর (রামসাপুর মোড়) নামক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ লালু মন্ডল রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (রামসাপুর মোড়) গ্রামের মৃত রেজাব আলীর ছেলে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (রামসাপুর মোড়) গ্রামে মাদক কারবারী মোঃ লালু মন্ডল এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টায় তার বসত বাড়ীর চতুরদিক ঘেরাও করে তাকে হাতে নাতে আটক করা হয়। এসময় বসতবাড়ী তল্লাশী করে তার নিজ শয়ন কক্ষের ভিতরে থাকা খাঁটের নীচে অভিনব কায়দায় লুকায়িত ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category