• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ ২ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রজশাহী: রাজশাহীর বাঘা হতে ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বাঘা থানাধীন রুস্তমপুর হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী জেলার বাঘা থানাধীন হরিরামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ তরিকুল (২৫) ও মোঃ মকিমের ছেলে মোঃ সেলিম রেজা (২৬)।

বুধবার (১৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার বাঘা থানাধীন ২ জন অস্ত্র ব্যবসায়ী অবৈধ অস্ত্র নিয়ে মোটর সাইকেলে করে আড়ানী বাজার হতে রুস্তমপুর হয়ে চারঘাটের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসি ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রুস্তমপুর গরুরহাটে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ২জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মাটরসাইকেল, ২টি মোবাইল ও ২টি সীম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category