• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ২

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা হতে ৯৭০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বাঘা থানাধীন আলাইপুর (মন্ডলপাড়া) নামক এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীরা হলো- রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (মন্ডলপাড়া) গ্রামের মৃত মোবারক মন্ডলের ছেলে মোঃ এখলাস মন্ডল (৪০) ও একই গ্রামের -মোঃ এখলাস মন্ডলের মেয়ে মোছাঃ জুলি খাতুন(২৩)।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (মন্ডলপাড়া) গ্রামের মোঃ এখলাস মন্ডল এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট মজুদ রেখে বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মোঃ এখলাস মন্ডল এর বসতবাড়ীতে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ৩ জন ব্যক্তি ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে সংগীয় র‌্যাব সদস্যের সহায়তায় ১জন ব্যক্তিকে ও নারী র‌্যাব সদস্যের সহায়তায় ১জন মহিলাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদব কারবারীদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category