• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট হতে ১৮০০ পিচ ইয়াবাসহ মোঃ হৃদয় ইসলাম (২২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার রাত ১১টায় চারঘাট থানাধীন মোক্তারপুর আন্ধারীপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোস্তারপুর আন্দারীপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলাম ওরফে ভুট্টুুর ছেলে মোঃ হৃদয় ইসলাম।
অভিযান পরিচালনা করেন র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
শুক্রবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর আন্ধারীপাড়ায় মোঃ হৃদয় ইসলামের বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১১টার সময় সেখানে পৌছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ হৃদয় ইসলামকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে বসত বাড়ির উত্তর দুয়ারী টিনসেড বিল্ডিং বিশিষ্ট তাহার শয়ন কক্ষের ভিতর খাটের নিচে উত্তর পশ্চিম কোণে মেঝের উপর বিশেষ কায়দায় লুকানো ১৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ১০(ক) ধারার মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category