• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাই মদসহ ২জন মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী জেলার তানোর হতে ২০৫০ লিটার চোলাই মদসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার (১৮ আগস্ট) ভোর পোনে ৫টায় তানোর থানাধীন মালশিয়া নামক এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার তানোর থানাধীন মালশিরা আদিবাসীপাড়া গ্রামের মৃত ভুট্টি মাড্ডীর ছেলে দিলীপ মাড্ডী (২২) ও একই গ্রামের মৃত মঙ্গল কিস্কুর ছেলে পরেশ কিস্কু (৫৫)।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার তানোর থানাধীন মালশিরা আদিবাসীপাড়া গ্রামে মাদক কারবারী দিলীপ মাড্ডীর বসতবাড়িতে চোলাই মদ বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর পোনে ৫টায় দিলীপ মাড্ডীর বসতবাড়ির চতুর দিকে ঘেরাও করে মূল গেট দিয়া ভিতর প্রবেশ করা মাত্রই বাড়ির ভিতর হইতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যাক্তি পালানোর চেষ্টা কালে বাড়ির ভিতরেই তাহাদেরকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করা হয়। এসময় ২০৫০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরীর সরঞ্জামাদি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category