• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও সবজির ভেতরে হেরোইন-সহ দুই মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭৫ Time View
প্রকাশঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ শাহ আলম (৪৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
সোমবার (৫ রবিবার) বিকাল সাড়ে ৩টায় মহানগরীর পবা থানাধীন ২নং ওয়ার্ডের অর্ন্তগত বজরাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ শাহ আলম, পবা থানার বজরাপুর গ্রামের মৃত শুকচাঁনের ছেলে। তবে একই এলাকার মোঃ আব্দুল করিমের ছেলে মোঃ শাহ আলম(৪৫) পালিয়ে যায়।
অপর এক অভিযানে, একই দিন সন্ধা সাড়ে ৬টায় রাজশাহীর দুর্গাপুরে সবজির ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে মোঃ জাহিদুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারীকে ৪০০গ্রাম হেরেইন-সহ গ্রেফতার করে র‌্যাব-৫।
গ্রেফতার মোঃ জাহিদুল ইসলাম, সে রাজশাহীর পুঠিয়া থানার কানরা (দুদুর মোড় আশ্রয়ন প্রকল্প) গ্রামের মোঃ হায়াত আলীর ছেলে।
মঙ্গলাবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায় গ্রেফতারকৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে পবা ও দূর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category