• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে বিপুল পরিমান জাল নোট, ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেফতার-৪

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে পৃথক তিন স্থানে অভিযানে চালিয়ে বিপুল পরিমান জাল নোট-সহ ২জন, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শনিবার (৮এপ্রিল) দিনগত রাত থেকে শুরু করে রবিবার (৯ এপ্রিল) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে, রবিবার (৯ এপ্রিল) বিকাল ৩টায় রাজশাহীর বাগমারা থানাধীন ভবানীগঞ্জ এলাকা থেকে ১ লাখ ১হাজার ৫০০শত টাকার জাল নোটসহ দুইজন অসাধু ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী জেলার বাগমারা থানাধীন সূর্যপাড়া (দক্ষিণ পাড়া) গ্রামের আফজালের ছেলে মোঃ ইমাম হাসান (২০) ও মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ শিহাব ইসলাম (২১)।
অপর এক অভিযানে, রবিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টায় চারঘাট থানাধীন শিবপুর এলাকার মোঃ বাবলু মন্ডল (৩৫) নামের এক মাদক কারবারির বসতবাড়ীতে অভিযান চালায় র‌্যাব-৫। এ সময় তার বসতঘর থেকে ২০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-সহ করা হয়। সে চারঘাট থানাধীন শিবপুর এসকে বাদাল গ্রামের মোঃ বাদল মন্ডলের ছেলে।

এছাড়াও, শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় রাজশাহীর চারঘাট থানাধীন ইফসুফপুর গ্রামে অভিযান চালিয়ে ৭৮৮ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা-সহ মোঃ শাহিন আলম জনি (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সে চারঘাট থানাধীন ইউসুফপুর গ্রামের সামছুল আলমের ছেলে।
রবিবার (৯ এপ্রিল) সন্ধায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্ততে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শনিবার (৮ এপ্রিল) রাত থেকে শুরু করে রবিবার (৯ এপ্রিল) দুইজন জাল নোট কারবারী ও দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category