• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে বিপুল পরিমান মাদক উদ্ধার, নারী মাদক কারবারি-সহ গ্রেফতার-৪

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ২১ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী: রাজশাহী মহানগরীতে পৃথক দুই অভিযানে নারী-সহ চরজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ও দাসপুকুর লক্ষীপুর ডিংগাডোবা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার বিকালে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র‌্যাব জানায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মহানগরী রাজপাড়া থানার লক্ষীপুর আইডিবাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১৫ গ্রাম গাঁজা ও ৩০ গ্রাম হেরোইন-সহ মোছাঃ জলি (৩৬) নামের এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জলি ওই এলাকার মোঃ রফিকুল ইসলামের স্ত্রী।
একই রাতে অপর এক অভিযানে একই থানার দাসপুকুর লক্ষীপুর ডিংগাডোবা এলাকা থেকে ৩জন মাদক কারকারিকে গ্রেফতার করে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৪কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ এক লক্ষ একত্রিশ হাজার তিনশত বিশ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডিবাগানপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে , মোঃ শফিকুল ইসলাম রিপন (৩০), ডিঙ্গাডোবা দাসপুকুর এলাকার মোঃ সাজ্জাদ আলীর ছেলে মোঃ তপু (২৩) ও একই এলাকার মৃত সুমনের ছেলে মোঃ সাকিব অরফে অন্তর(২০)।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা হেরোইন ও গাঁজা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category