• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেফতার প্রেমিক

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে (৪১) ধর্ষণের অভিযোগে ধর্ষক প্রেমিক মোঃ সামছুলকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১টায় রাজশাহীর মোহনপুর থানাধীন ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ সামছুল (৫৫), সে রাজশাহীর মোহনপুর থানাধীন হাড়িফলা (হরিফলা) গ্রামের মৃত আনুবাগার ছেলে।
বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, ধর্ষণ মামলার আসামী মোঃ সামছুল ও ধর্ষিতার (৪১) বাড়ী পাশাপাশি। গত ১বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় প্রেমিক সামছুল বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ করে। এরপর বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে অস্বীকার করে প্রেমিক। শেষে ভুক্তভোগী প্রেমিকা বাদী হয়ে মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপরই র‌্যাব-৫, এর গোয়েন্দা দল অভিযান চালিয়ে ১২ ঘন্টার মধ্যে ধর্ষক প্রেমিককে গ্রেফতার করে। এ দিন বিকালে তাকে রাজশাহীর মোহনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category