• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে ১০ লাখ টাকার হেরোইন-সহ মাদক কারবারী মমিন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ সোমবার, ২ জুন, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর রাজবাড়ীতে ১০ লাখ
টাকার হেরোইন-সহ মোঃ আব্দুল মমিন (২৭), নামের এক মাদক
কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১ জুন) বিকাল সাড়ে ৫টায় গোদাগাড়ী থানাধীন
হাঠাৎপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ আব্দুল মমিন, সে রাজশাহীর গোদাগাড়ী থানার
হরিশংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সোমবার (১ জুন) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা
ডিবি পুলিশ জানতে পারেন, জনৈক মাদক কারবারী গোদাগাড়ী
থানাধীন রাজবাড়ী হাঠাৎপাড়া মোড়ে পরিবহনের জন্য হেরোইন
নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থান
অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারী আব্দুল
মমিনকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই মোঃ আশরাফুল
ইসলাম ও সঙ্গীয় ফোর্স। উদ্ধারকৃত হেরোইনের মূল্য অনুমানিক
১০ লাখ টাকা।
এ ব্যপারে গ্রেফতার আব্দুল মমিনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল
থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা
হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মাদক কারবারী আব্দুল মমিন নিজ এলাকার চিহিৃত মাদক
কারবারী। তার বিরুদ্ধে একাধীক মাদক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category