• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহীতে ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বনী, রাজশাহী:

আগামী ২৮ জুন (রবিবার)
সারাদেশের ন্যায় রাজশাহী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস
ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা
পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল
খাওয়ানো হবে।
এবারের ক্যাম্পেইনে রাজশাহী জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী
৩৩ হাজার ৬৪৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬৯
হাজার ৪৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে জেলার ৩ লাখ ৩ হাজার
১১৭ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া
হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজশাহী জেলা সিভিল সার্জন
কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস
ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত জেলা পরিকল্পনা সভায় এসব তথ্য
জানানো হয়।
সভায় জানানো হয়, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলার
প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সে ১০টি স্থায়ী কেন্দ্র এবং
ইপিআই কার্যক্রমের আওতাভুক্ত ১ হাজার ৭৭৮টি অস্থায়ী কেন্দ্রসহ
মোট ১ হাজার ৭৮৮টি কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। এ
কার্যক্রমে মাঠপর্যায়ে ৩ হাজার ৫৭৬ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব
পালন করবেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস. আই.
এম রাজিউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল
হাছান এবং পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর
রাজ্জাক।
সভায় বক্তারা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ
বিকাশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে
ভিটামিন ‘এ’ ঘাটতির কারণে শিশুদের নানা স্বাস্থ্যঝুঁকি দেখা
দিলেও সরকারের ধারাবাহিক উদ্যোগে বর্তমানে পরিস্থিতির
উন্নতি হয়েছে।

তারা বলেন, এখনও অনেক প্রত্যন্ত এলাকার অভিভাবক ভিটামিন ‘এ’
ক্যাপসুলের গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন নন। তাই একটি
শিশুও যেন এই সেবা থেকে বাদ না পড়ে, সে জন্য সংশ্লিষ্ট সব
বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভা শেষে সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা. এস. আই.
এম রাজিউল করিম বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটি সম্পূর্ণ নিরাপদ। শিশুদের
স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, কোনো শিশু বাদ পড়লে প্রয়োজনে বাড়ি বাড়ি
গিয়ে তাদের খুঁজে বের করে কর্মসূচির আওতায় আনা হবে।
‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি
অভিভাবকদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সুষম খাবার সম্পর্কে সচেতন
করাও অন্যতম উদ্দেশ্য।
তিনি অভিভাবকদের কোনো ধরনের গুজব বা কুসংস্কারে কান না
দিয়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান এবং
ক্যাম্পেইনের ব্যাপক প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা
করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category