• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহীর কাটাখালিতে প্রতিপক্ষের হামলায় নারী-সহ আহত-৩

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে (ইউপি) কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-সহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭টায় নগরীর কাটাখালী থানাধিন কিসমত কুখুন্ডি জয়পুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- কাটাখালী থানাধিন কিসমত কুখুন্ডি জয়পুর এলাকার মৃত আবু কাশেমের ছেলে মোঃ শাহীনুর (২৭), একই এলাকার মৃত আলাউদ্দিনের স্ত্রী রোজিফা (৪২) ও মোঃ কামালের স্ত্রী রিনা বেগম (৪০)।
অপরদিকে হামলাকারীরা হলেন- কাটাখালী থানাধিন কিসমত কুখুন্ডি জয়পুর এলাকার জনৈক সেন্টু (৪২), হজরত (৪৫), আলমগীর (৩৫), রুবেল (৩২), হোসেন (৩৮), রান্টু (৩০), হাসেন (৩৮), সোহেল (২৮), সোহান (২২), ইমন (১৯), বাদল (৩২), জাহিদ (২০), মুন্না (১৮)। তারা প্রত্যেকেই ফুটবল প্রতিকের মোঃ হায়দার আলীর সমর্থক।
ইউপি মেম্বার প্রার্থী মোঃ আব্দুল আলিম জুয়েল জানায়, সোমবার (১৭ জুলাই) দিনভর ভোটের মাঠে আমার যে সকল ভোটার ও সমর্থকরা ছিলেন তাদের প্রতিপক্ষ হিসেবে টার্গেট করেছে ফুটবল প্রতিকের বিজয়ী প্রার্থী মোঃ হায়দার আলীর সমর্থকরা। ভোটে তার পক্ষে কাজ না করায় মঙ্গলবার সকালে আমার সমর্থক মোঃ শাহীনুরের বাড়ীতে অর্তর্কীত হামলা চালায় হায়দার আলীর সমর্থকরা। এ সময় তারা লাঠি, লোহার রড, জিআই পাইপ, চাকু দ্বারা পুরো শরীরে বে-ধড়ক পিটিয়ে জখম ও আহত করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে রোজিফা ও রিনা বেগমকে ব্যপক মারপিট করে এবং তাদের পরনের জামা-কাপড় ছিড়ে শ্লীলহানী করে। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুল আলিম জুয়েল আরও জানায়, রামেকে চিকিৎসা শেষে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে।
এ ব্যপারে জানতে চাইলে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, কিসমত কুখুন্ডি জয়পুর এলাকায় হামলা, মারপিটের ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category