• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহীর খাদ্য বিভাগে দুর্নীতির মহোৎসব: আরসি ও ডিসি ফুডের ছত্রছায়ায় কোটি টাকা লুটপাটের অভিযোগ

দিনকাল বিডি / ২৭৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর খাদ্য বিভাগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের (ডিসি ফুড) ছত্রছায়ায় একটি শক্তিশালী সিন্ডিকেট সরকারি খাদ্যগুদামে নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী চাল সরবরাহ করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করছে বলে জানা গেছে। এই সিন্ডিকেট দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত চাল নিয়ে চালবাজি করে অর্ধশত কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে দেখা গেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে একাধিক অটো রাইস মিল মালিক খাদ্যগুদামে নিম্নমানের সিদ্ধ চাল সরবরাহ করছে।
রাজশাহীর পবা, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, তানোর, বাঘা, চারঘাট ও পুঠিয়াসহ বিভিন্ন উপজেলার গুদামে খুদ মিশ্রিত, অর্ধসিদ্ধ, বিবর্ণ এবং দুর্গন্ধযুক্ত চালের বস্তা পাওয়া গেছে। সরকার নির্ধারিত মান অনুযায়ী চালে আর্দ্রতা ১৪ শতাংশ থাকার কথা থাকলেও, সরবরাহকৃত চালে এর চেয়ে বেশি পাওয়া গেছে।
সম্প্রতি, এই দুর্নীতির ঘটনায় রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গুদামে ভালো চালের বদলে নিম্নমানের ও পচা চাল রাখার অভিযোগ প্রমাণিত হয়েছিল। তবে এই ঘটনার মূলহোতা হিসেবে অভিযুক্ত আরসি ফুড মাইন উদ্দিন এবং ডিসি ফুড ওমর ফারুক ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছেন বলে অভিযোগ উঠেছে।
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) মাইন উদ্দিনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদোন্নতি, পদায়ন এবং সরকারি চাল বরাদ্দের অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তার সঙ্গে ডিসি ফুড ওমর ফারুক যুক্ত হয়ে চাল ক্রয়ের বরাদ্দকৃত অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
সম্প্রতি মাইন উদ্দিন দাপ্তরিক নীতিমালা লঙ্ঘন করে তার সিন্ডিকেটের সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছেন বলে জানা যায়।
বিভিন্ন উপজেলার খাদ্যগুদামে অনিয়মের চিত্র উঠে এসেছে সরেজমিনে। মোহনপুর উপজেলার আতাউর রহমান নামে এক ব্যবসায়ী নিজের লাইসেন্স না থাকা সত্তে¡ও অন্য মিলের লাইসেন্স ব্যবহার করে ৪২০ মেট্রিক টন চাল সরবরাহ করার কথা স্বীকার করেছেন। তবে যেসব চালকলের নাম ব্যবহার করা হয়েছে, যেমন মাহফুজুর রহমান রাইস মিল, নূরজাহান চালকল ও মোল্লা চালকল কর্তৃপক্ষ, তারা গুদামে কোনো চাল সরবরাহ করেনি বলে জানিয়েছে।
এই সকল অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের গুদামে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা তাদের অধীনস্থ খাদ্যগুদাম পরিদর্শন করে নিম্নমানের চালের প্রাথমিক প্রমাণ পেয়েছেন।
বাগমারার মতো দুর্গাপুর উপজেলাতেও ৮০ মেট্রিক টন খাওয়ার অনুপযোগী চাল পাওয়া যায়, যা পরে সরিয়ে ফেলা হয়।
খাদ্য বিভাগের অভ্যন্তরীণ সূত্রমতে, একটি অসাধু চক্র ধান না কিনে সরাসরি মিল থেকে নিম্নমানের চাল সংগ্রহ করেছে। এরপর ধান পরিবহন ও অন্যান্য খরচ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক তদন্ত চলছে জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাকে সম্প্রতি সাতক্ষীরায় বদলি করা হয়েছে।
অন্যদিকে, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা বলছেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল দরিদ্র মানুষের অধিকার। নিম্নমানের চাল সরবরাহ বা যেকোনো ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু যারা ব্যবস্থা নেবেন, তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠায় দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category