• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর দূর্গাপুরে ওয়ান শুটারগানসহ অস্ত্র কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দূর্গাপুর থেকে ২টি ওয়ান শুটারগানসহ মোঃ জনি ইসলাম (২৭) নামে একজন অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (২৯ নভেম্বর) রাত ৯টায় দূর্গাপুর থানাধীন গসনবাড়ীয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অস্ত্র কারবারী মোঃ জনি ইসলাম রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন গসনবাড়ীয়া গ্রামের মোঃ মকবুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন ৭নং জয়নগর ইউনিয়নের অন্তর্গত গগনবাড়ীয়া গ্রামে মোঃ জনি ইসলাম এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৯টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার বসতবাড়ী তল্লাশী করে তার শয়ন কক্ষের ভিতরে থাকা খাটের তোষকের নীচে গামছার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
গ্রেফতার অস্ত্র কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category