• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাজশাহীর বাগমারায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাগমারায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল ও একটি মোটরসাইকেল-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজশাহীর বাগমারা থানাধীন তেলিপুকুর গাংগোপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি: মো: লিয়াকতুল আলম ওরফে লিটন রানা (২৯), সে বাগমারা থানার ভবানীগঞ্জ গ্রামের ডিএম ফজলুর রহমানের ছেলে।

বুধাবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানা পুলিশ জানতে পারে, বাগমারা থানাধীন মাড়িয়া ইউপির ১নম্বর ওয়ার্ডের গাংগোপাড়া বাজারে এক যুবক অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিত্বে বাগমারা থানার এসআই মোঃ আবু জাহেদ শেখ ও সঙ্গীয় ফোর্স- বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ব্যপারে তার বিরুদ্ধে বাগমারা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category