• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহীর বাঘায় ইয়াবাসহ নারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বাঘায় বিপুল
পরিমান ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ চম্পা বেগম (৩৯), নামে এক
নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ
(ডিবি)।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত পৌনে ১০টায় হেলালপুর গ্রামে অভিযান
চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০
পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার মোছাঃ চম্পা বেগম (৩৯), সে বাঘা থানার হেলালপুর
গ্রামের মোঃ মিটুল হোসেনের মেয়ে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের জেলা ডিবি পুলিশ
জানতে পারেন, হেলালপুর গ্রামের একটি বাড়ির পেছনের গেটের
সামনে এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যের
ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবা ট্যাবলেট-
সহ চম্পা বেগমকে গ্রেফতার করে জেলা ডিবির এসআই মোঃ
আব্দুস সামাদ ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার চম্পা বেগমের
বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category