• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ ফারুক (৩৫), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বুধবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ১টায় রাজশাহীর মোহনপুর থানাধীন (৪নং
মৌগাছি ইউনিয়নের) বাটুপাড়া মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার

করা হয়। এ সময় তার শয়ন কক্ষের খাঁটের নীচে ১টি ট্রাভেল ব্যাগের ভিতর লুকানো অবস্থায় ১৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ ফারুক (৩৫), সে ওই এলাকার মোঃ আইয়ুব আলীর ছেলে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদের গ্রেফতার মাদক কারবারী ফারুক স্বীকার করে জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল ভারতীয় সীমান্তবর্তী স্থান থেকে সংগ্রহ করে তার বসতবাড়ীতে বিক্রির উদ্দেশ্যে রেখেছিল। সে ট্রাভেল ব্যাগের মাধ্যমে রাজশাহী-সহ দেশের বিভিন্ন স্থানে যাত্রী হিসেবে ট্রেন, বাস, ট্রাক-সহ বিভিন্ন পরিবহণের যোগে মাদকদ্রব্য সরবরাহ করে থাকে। তার নামে প‚র্বেও একটি মামলা রয়েছে।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category