• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) বেসরকারী সদস্য হয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিন। আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ নভেম্বর বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ প্রশাসন অধিশাখা-১৭ থেকে রাষ্ট্রপতি আদেশক্রমে যুগ্মসচিব মুহাম্মদ সোহেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ৫ (১) (ঞ) ধারা অনুযায়ী তিন জন বিশিষ্ট ব্যক্তিকে ২৭ নভেম্বর ২০২৪ তারিখ থেকে ২৬ নভেম্বর ২০২৭ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য রাজশাহী উন্নয় কর্তৃপক্ষের বেসরকারী সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো। অন্য দুই জন হলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের অধ্যাপিকা ড. বেগম আসমা সিদ্দীকা এবং রাজশাহী প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ^বিদ্যালযের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল বারী।
সাংবাদিক মঈন উদ্দিন দীর্ঘদিন থেকে দৈনিক আমার দেশ’র রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালে দায়িত্ব পালন করছেন। এরআগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন। ১৯৯৭ সাল থেকে তিনি অত্যান্ত নিষ্ঠার সাথে সাংবাদিকতায় য্ক্তু। মঈন উদ্দিন দীর্ঘ সময় ধরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আরইউজে’র সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ফ্যাডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর হিসেবে নির্বাচিত। এর আগে রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী রির্পোর্টাস ইউনিটিসহ কয়েকটি সাংবাদিক সংগঠনের নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিন রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজারের আব্দুল মান্নান ও মাসুরা বেগমের সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category