• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী গাদাগাড়ীর দূর্গম চরে বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীর দূর্গম চর থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মোঃ লিটন (৪৪) নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৪টায় গোদাগাড়ী থানাধীন চর আমতলা খাসমহল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ লিটন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল গ্রামে মাদক কারবারী মোঃ লিটন এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার বসত বাড়ীর ভিতরে ঘর সংলগ্ন আঙিনায় থাকা খড়ের আটির স্ত‚পের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম হেরোইন ও নগদ নগদ ৪২,০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category