• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহী জেলায় ৩৩ শতাংশ বই পায়নি শিক্ষার্থীরা

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর স্কুলগুলোতে শতভাগ বই এখনও পৌঁছায়নি। এক উপজেলায় ১৫ দিনে নবম শ্রেণীর চাহিদার মাত্র ৩৫ ভাগ বই সরবাহর হয়েছে। পুরো জেলাতে অষ্টম ও নবম শ্রেণিতে বই পৌঁছেছে চাহিদার ৭৭ ভাগ। তবে জেলাজুড়ে বিভিন্ন শ্রেণীর ৩৩ শতাংশ বই এখন বকি রয়েছে। জেলার বিভিন্ন স্কুল ঘরে এ তথ্য জানা গেছে। যদিও জেলা শিক্ষা অফিস বলছে, বই যা এসেছে তাই বিতরণ করা হয়েছে। আরও বই আসছে।

জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, ষষ্ঠ শ্রেণিতে জেলায় মোট বইয়ের চাহিদা ছয় লাখ ৬৪ হাজার ৩৩০। গত ১৫ দিনে চাহিদার বিপরীতে বই পয়েছে ছয় লাখ তিন হাজার ৩০। এখনও পৌঁছায়নি ৯ শতাংশ বই। এরমধ্যে সবচেয়ে কম বই পেয়েছে মতিহার থানা। এ থানায় চাহিদা ছিলো ৮২ হাজার ৫০০। বর্তমানে বই পেয়েছে ৪১ হাজার।
৭ম শ্রেণিতে জেলায় মোট বইয়ের চাহিদা ছয় লাখ ৮৬ হাজার ৬৮০। গত ১৫ দিনে জেলার বই পয়েছে ছয় লাখ ৩৭ হাজার ৯৪৫। এখনও পৌঁছায়নি সাত শতাংশ বই। এরমধ্যে জেলার পুঠিয়া, বাগমারা ও চারঘাট উপজেলায় ২১ শতাংশ বই এখনও আসেনি।

অষ্টম শ্রেণিতে জেলায় মোট বইয়ের চাহিদা ছয় লাখ ৮৪ হাজার ৯৯০। গত ১৫ দিনে বই পয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ৬১০। এখনও পৌঁছায়নি ২৩ শতাংশ বই। এরমধ্যে রাজশাহীর চারঘাট উপজেলা ৪৩ শতাংশ বই এখনও আসেনি। এ উপজেলার চাহিদা ছিলো ৫৬ হাজার ৭০০টি।

বর্তমানে বই পেয়েছে ৩২ হাজার ৪০০টি। ৯ম শ্রেণিতে জেলায় মোট বইয়ের চাহিদা ছয় লাখ ৮৯ হাজার ২১৫। গত ১৫ দিনে বই পয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯২০। এখনও পৌঁছায়নি ২৩ শতাংশ বই। এরমধ্যে সবচেয়ে কম বই পেয়েছে বাগমারা উপজেলার শিক্ষার্থীরা। উপজেলার ৬৫ শতাংশ বই এখনও আসেনি। এ উপজেলার চাহিদা ছিলো এক লাখ ৩৯ হাজার ৫০০।

বর্তমানে বই পেয়েছে ৪৯ হাজার ৪০০।বাগমারার মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, বেশ কিছু বই এখনও হাতে পাইনি। বিশেষ করে অষ্টম ও নবম শ্রেণির বই বাকি রয়েছে।

রাজশাহী কলিজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. নূরজাহান বেগম বলেন, আমাদের এখানে মাঝে মাঝেই বই আসছে। সেগুলো বিতরণ করা হচ্ছে। তবে এখনও অষ্টম ও নবমম শ্রেণীর দুই থেকে তিনটি করে বই বুঝে পাইনি।

এ বিষয়ে রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন বলেন, আমরা যা বার্তা পেয়েছিলাম তাতে ১৫ তারিখের মধ্যেই সব বই চলে আসার কথা। এখন যেটুকু এসেছে সেটুকুই। বাকি বই আসছে। তবে জেলার মোট কত শতাংশ বই এসেছে সেটি জেনে জানাতে হবে। কিছু দিনের মধ্যেই সব বই চলে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category