• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

দিনকাল বিডি / ১৮৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্রসহ মোঃ আল-আমিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেলপুকুর থানা এলাকায় দক্ষিণ জামিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আল-আমিন ওই এলাকার মো. তেসান আলীর ছেলে।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ জামিরা গ্রামে আল-আমিন তার বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আল-আমিনের বাড়িতে অভিযান চালিয়ে ইস্পাতের তৈরি ৫২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা জব্দ-করা সহ তাকে গ্রেফতার করেন বেলপুকুর থানার এসআই মোঃ জাহিদ হাসান ও সঙ্গীয় ফোর্স।
তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আল-আমিন নিজ এলাকায় চিহ্নিত মাদক কারবারী। সে মাঝে মাঝে ওই অস্ত্র প্রদর্শন করে লোকজনকে ভয়ভীতি দেখাতো।
এ ব্যপারে গ্রেফতার আল-আমিনের বিরুদ্ধে বেলপুকুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category