• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী নগরীর কেদুরমোড় এলাকার মাদক কারবারী তোসলি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ রবিবার, ৫ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর খরবোনা নদীরধার বসতির মাদক কারবারী তোসলি খদ্দেরের নিকট ফেনসিডিল বিক্রি করছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার ভিডিওটি বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হুমায়ুন কবির এর দৃষ্টি গোচর হয়। তিনি সাথে সাথে থানার সিনিয়র এসআই গোলাম মোস্তফাকে নির্দেশ দেন তোসলিকে গ্রেফতারের জন্য।

এদিন রাতে এসআই গোলাম মোস্তফা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, তোসলি স্থান পরিবর্তণ করে কেদুরমোড়ের একটি বাড়িতে অবস্থান করে খদ্দেরের নিকট ফেনসিডিল বিক্রি করছে। পরে রাত ১১টার দিকে বর্নিত স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তোসলি একই থানার কেদুরমোড় নদীরধার এলাকার রবি’র স্ত্রী।

জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হুমায়ুন কবির জানান, নারী মাদক কারবারী তোসলি জিজ্ঞাসাবাদে স্বিকার করে জানায়, সে আর মাদকের কারবার করবে না মর্মে গত ৫/৬বছর পূর্বে আরএমপি পুলিশ কমিশনার স্যারের কাছে লিখিত দিয়েছিলো। কিন্তু গোপনে মাদক কারবার চালিয়ে আসছে। শুক্রবার খদ্দেরের নিকট ফেনসিডিল বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর অভিযান পরিচালনা করে তাকে ১০বোতল ভারতীয় ফেনসিডিল-সহ গ্রেফতার করা হয়।

এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারী তোসলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category