• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী নগরী চন্দ্রিমা থানার জামালপুরে মাদকের রমরমা কারবার আইনালের

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানার জামালপুরে মাদকের রমরমা কারবার চলাচ্ছে বলে অভিযোগ উঠেছে আইনালের বিরুদ্ধে।
সে চন্দ্রিমা থানার জামালপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ভদ্রা-জামালপুর এলাকায় গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলাও রয়েছে। সম্প্রতী ঈদুল আযহার আগে তার ছেলে বিজয়কে ৬০ গ্রাম গাঁজা-সহ আটক করেছে চন্দ্রিমা থানার অন্তর্গত তালাইমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্লাবন ও সঙ্গীয় ফোর্স। পরে জামিনে বেরিয়ে পিতা-পুত্রের মাদকের কারবার আরও বৃদ্ধি পেয়েছে।

একাধীক স্থানীয়রা জানায়, সকাল ১১টা থেকে গভীর রাত পর্যন্ত জামালপুর এলাকায় হাত বাড়ালেই মেলে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট। আর এই মাদকের মূল হোতা আইনাল ও তার ছেলে বিজয়। তারা প্রকাশ্যে এসব মাদক বিক্রি করলেও আইনাল থাকে পুলিশের ধরা ছোয়ার বাইরে। এ নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে ব্যপক গুঞ্জন ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী আইনাল ও তার ছেলে বিজয়ের প্রকাশ্যে মাদক বিক্রি দেখে অনেক মাদকসেবীরাও এখন মাদক কারবারে জড়িয়ে পড়েছে। ফলে একদিকে বাড়ছে মাদক কারবারী। অপরদিকে ঘরে ঘরে বাড়ছে মাদক সেবির সংখ্যা। সবমিলে জামালপুর এলাকায় মাদকের ভয়াবহ অবস্থা।

এ ব্যপারে জানতে চাইলে তালইমারী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই প্লাবন জানান, শুনেছি আইনাল মাদক কারবার করছে। তবে তাকে হাতেনাতে পেলে আটক করা হবে। অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category