• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আক্রান্ত ১২ শিক্ষক-শিক্ষার্থী

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: দেশে ডেঙ্গু সংক্রমণ প্রকট। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে এ রোগের সংক্রমণ ও মৃত্যু। এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২ শিক্ষক-শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ।
জানা যায়, ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু সংক্রমণ রোধে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে হল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নসহ মশক নিরোধক কার্যক্রম পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ডেঙ্গু সচেতনতায় সংশ্লিষ্টদের কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতির কথা বিবেচনা করে গত সপ্তাহে সভা ডেকে সচেতনতা বৃদ্ধিসহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রত্যেক হল প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু এখন তারা কেন কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি, সেটা অবশ্যই জানতে চাইবো।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তথ্য মতে, গত ১৫ দিনে প্রায় ২৭০ ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। প্রতিদিন জ্বর নিয়ে অনেক শিক্ষার্থী হাসপাতালে আসছেন।
সেন্টারের পরিচালক ডা. তবিবুর রহমান শেখ বলেন, অনেকে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ক্যাম্পাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তবে এখনই সবাইকে সচেতন হতে হবে। রাতে অবশ্যই মশারি টানিয়ে ঘুমাতে হবে। একইসঙ্গে ক্যাম্পাসে মশা নিরোধক কার্যক্রম জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category