• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে কৃষক অপহরণকারী গ্রেফতার-৪

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোঃ আক্তার হোসেন নামের এক কৃষককে অপহরণ করে পুক্তিপণ আদায়ের ঘটনায় ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) ভোর রাতে রাজপাড়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো: মোঃ লিটন (৩৪), সে মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জের মোঃ শাহাজাহানের ছেলে, মোঃ আলাল উদ্দিন ড্যানি (৫০), একই থানার দাশপুকুর গ্রামের মৃত ছইরুদ্দিনের ছেলে, মোঃ রতন আলী হিরা (৩৬), সে একই থানার বুলনপুর এলাকার মৃত তিনকড়ির ছেলে ও মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (৩৭), সে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়ার মো: আমিরুল ইসলাম আমিরের ছেলে।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, রাজশাহীর তানোর থানার কৃষক মোঃ আক্তার হোসেন জমি জমা সংক্রান্ত বিষয়ে ২৯ ফেব্রæয়ারি শুনানির দিন ধার্য থাকায় সকাল ১০ টায় তিনি রাজশাহী কোর্টে আসেন এবং উকিলবারে উকিলের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কোর্টের গেটে আসলে আসামি ড্যানি ও জাহিদ ভয়ভীতি দেখিয়ে আক্তার হোসেনকে অটোরিকশায় উঠিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা অপহরণকারী লিটন ও হিরাসহ সকলেই আক্তারকে এলোপাথাড়ি মারপিট করে এবং বারোশত টাকা কেড়ে নেয় এবং কৃষকের কাছে আরও ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এরপর আসামিরা কৃষক আক্তারের কাছ থেকে তার ছেলের মোবাইল নম্বর নিয়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা গ্রহণ করে। এ বিষয়ে কাউকে বলে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। আক্তার হোসেন এ সংক্রান্তে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করলে মুক্তিপণ আদায়ের অপরাধে অপহরণ মামলা রুজু হয়।

ওই মামলায় বুধবার ভোর রাতে রাজপাড়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হকের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: বদিউজ্জামান, এসআই কাজল কুমার নন্দী ও সঙ্গীয় ফোর্স।

জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে জানা যায়। আসামিদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, প্রতারণা ও মাদক-সহ বিভিন্ন আইনে মামলা রয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category