• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে চাঞ্চল্যকর মিম হত্যা: ৩ আসামী র‌্যাবের জালে

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়ায় চাঞ্চল্যকর মিম হত্যা মামলার অন্যতম প্রধান ৩জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার (৪এপ্রিল) রাত পৌনে ৮টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ শাকিল (২১), মোঃ রবিন (২৭), তারা মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানী মাঠ এলাকার মোঃ মোবারকের ছেলে। গ্রেফতারকৃতরা সম্পর্কে আপন দুই ভাই। মোঃ শুভ (২৪), একই থানার শেখেরচক বিহারীপাড়া এলাকার মোঃ শুকুরের ছেলে।
শনিবার সন্ধ্যায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গত ২৬ (অক্টোবর ২০২৪) সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব শত্রæতার জের ধরে বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়া কেমিকোর সামনের গলিতে নিহত মোঃ মীমকে (২৩), দেশীয় অস্ত্রদ্বারা এলোপাথাড়ী ভাবে কুপিয়ে গুরুতর জখম করে আসামীরা। ওই সময় তারা ডান হাতের কব্জি ও আঙ্গুল ভেঙ্গে ফেলে। পরে তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে রেখে পালিয়ে যায় আসামীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীমের তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাবের ব্যাপক তৎপরতায় (২৭ মার্চ) আসামী রুমনকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার রাতে আরও ৩জন আসামীকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব-৫, এর সদস্যরা।
এ ব্যপারে গ্রেফতার আসামীদের শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বোয়ালিয়া থানা পুলিশ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category