• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে চেকপোস্টে দুই পুলিশ পিটিয়ে আহত! দুইভাই আটক

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পুলিশ চেকপোস্টে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছেন এক যুবক।
রবিবার (১৯ মে) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম মো. সোহান আলী (২২) ও তার ছোট ভাই মোঃ রনি (১৮)। তারা রাজশাহীর নগরীর কাটাখালি থানার শ্যামপুর নতুনপাড়া এলাকার মোঃ রায়হান আলীর ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন, কন্সটেবল মোঃ শামীম রেজা ও মোঃ শহিদুল ইসলাম। এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হুমায়ুন করিব। তিনি বলেন, রবিবার দুপুরে মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে পুলিশ চেকপোস্ট পরিচালনাকালে মোটরসাইকেল যোগে আসা সাহানকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় তার মোটরসাইকেলের কাগজপত্র চাইলে বাগবিতÐার এক পর্যায়ে সোহান ক্ষিপ্ত হয়ে দুই পুলিশ সদস্যকে ঘুষি ও কাঠের চলা দ্বারা পিটিয়ে আহত করে পালানোর চেষ্টা করে। পরে তাকে চেকপোষ্টের অন্যান্য পুলিশ সদস্যরা আটক করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় হামলাকারী দুই ভাইকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category