• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৭ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে এয়ারপোর্ট থানার বায়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গার আঃ রহমানের ছেলে মোঃ সাদেক আলী (৪৫), মো: হাবিবুর রহমানের ছেলে মোঃ আলাউদ্দিন (২৪), মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ সাকোয়াত হোসেন (৩৩), মোঃ সোহরাব হোসেনের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৫), একই থানার বায়াপাড়ার মোঃ সাজাহান আলীর ছেলে মোঃ জুয়েল রানা (২৮), মৃত কামাল হোসেনের ছেলে মোঃ সুমন আলী (৪০) ও মৃত বেনু সরকারের ছেলে মোঃ কিরন আলী (২৬)।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, এয়ারপোর্ট থানার বায়ারহাট বাজারের বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি’র একটি কক্ষের ভিতরে কতিপয় জুয়াড়িরা তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করে মহানগর ডিবি পুলিশের একটি দল।
এ ব্যপারে আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় জুয়া আইনে মামলা রুজু হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category