• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ কমিশনার

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে শীতার্ত অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার তঁার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আরএমপির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবিক কার্যক্রমে আমাদের প্রতিশ্রুতি আগামীতেও অব্যাহত থাকবে।

এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে আরএমপি ট্রাফিক বিভাগ। এতে সহযোগিতা করেছে জিসকা ফার্মাসিটিক্যালস লিমিটেড। অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সুবিধাভোগীরা আরএমপি ও জিসকা ফার্মাসিটিক্যালস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ কমিশনার।

এ সময় উপস্থিত ছিলেন, আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা ও পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী, পিপিএম, জিসকা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের ডেপুটি সেলস্ ম্যানেজার মো: একরামুল হক-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category