• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে ফেনসিডিল-সহ নারী মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

রাজশাহী অফিস, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ২৬ বোতল ফেনসিডিল-সহ মোসাঃ মোমেনা বেগম (৩০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ জুলাই) রাত ৯টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামে তার বাড়ি থেকে ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতে টের পেয়ে তার স্বামী আশরাফুল পালিয়ে যায়।
গ্রেফতার মোমেনা বেগম, সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামের মোঃ আশরাফুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যপারে গ্রেফতার নারী ও তার স্বামী পলাতক আসামি’র বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category