• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মোঃ আরমান হোসেন (৪০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ
সোমবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ৭৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ আরমান হোসেন, সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুরচর (নোয়াপাড়া) এলাকার মৃত আঃ গফুরের ছেলে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ জানতে পারে, নারিকেল বাড়ীয়া এলাকায় একদল মাদক কারবারী মাইক্রোবাস থেকে গাঁজার বস্তা নামাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম, এসআই মোঃ সাহাব উদ্দীন-আল-ফারুক ও সঙ্গীয় ফোর্স।

এ সময় মাদক কারবারী আরমানকে গ্রেফতার করতে পারলেও মাইক্রোবাস-সহ অপর দুই আসামি পালিয়ে যায়। তবে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৭৯ কেজি গাঁজা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও কুমিল্লার থানায় মাদক-সহ অন্যান্য আইনে ৭টি মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category