• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ আশিকুর রহমন অরফে আশিক (২৩) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় নগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্রজামিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার শয়ন কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে (ইয়াবা ট্যালেটের বিকল্প নেশা) ৫১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ আশিকুর রহমন অরফে আশিক, সে ওই এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে।শনিবার (২৩ ডিসেম্বর) র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার অশিক জানায়, সে দীর্ঘদিন যাবত ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।এ ব্যপারে তার বিরুদ্ধে মহানগরীর বেলপুকুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাকে আদালতের মাধমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category