• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার ৪

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১কেজি গাঁজা ও ৭বোতল ফেন্সিডিল-সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলটি জব্দ করা হয়।
বুধবার (৩০ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকার মোঃ আশিকের স্ত্রী মোসাঃ তাপসী খাতুন (২০) ও হড়গ্রাম শেখপাড়া এরাকার মৃত আবু হেনার ছেলে মোঃ সবুজ (২৫) এবং রাজপাড়া থানার মহিষবাথান এলাকার মোঃ শাহিনুর ইসলামের ছেলে মোঃ অনিক (২৬) ও আলীগঞ্জের মৃত আব্দুল ওহাবের ছেলে মোঃ ওয়াহিদুজ্জামান সোহাগ (২৮)।
মুখপাত্র জানান, মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় মোঃ আশিকের বাড়িতে কতিপয় মাদক কারবারীরা মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এসআই মোঃ ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স। এ সময় ১কেজি গাঁজা ও ৭বোতল ফেনসিডিল-সহ তাপসী খাতুন, সবুজ, অনিক, ওয়াহিদুজ্জামান সোহাগকে গ্রেফতার করা হয়। সেই সাথে জব্দ করা হয় মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
এ ঘটনায় কশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category