• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহী মহানগরীতে যুবলীগের সাবেক সভাপতি- বাপ্পী চৌধুরী রনি সহ ২২জন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগরীতে অভিযানে চালিয়ে (রাসিক ৪নং ওয়ার্ড) যুবলীগের সাবেক সভাপতি সহ মোট ২২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুরু করে শুক্রবার ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টার অভিযানে থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থান থেকে ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ৬জন, ১জনকে মাদক মামলায়, অন্যান্য অপরাধে ৯জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেফতার করেছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: মহানগর ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ বাপ্পী চৌচুরী রনি (৪২),সে মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকার আব্দুল খালেকের ছেলে, ছাত্রলীগ কর্মী মোঃ সুজন (২৬), একই থানার হোসনীগঞ্জের এলাকার মৃত সোহেল রানার ছেলে, আ’লীগ কর্মী মোঃ শাহজাহান আলী (৪৫), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার মৃত জাহিদের ছেলে, যুবলীগ কর্মী মোঃ নান্টু (৩৬), সে চারঘাট থানার কেডাঙ্গা গ্রামের ইনতাজ আলীর ছেলে, নওহাটা পৌর আওয়ামীলীগের সদস্য মোঃ মোবারক আলী (৬০) সে পবা থানার নওহাটা সাহাপাড়ার মৃত করিম মন্ডলের ছেলে ও আওয়ামীলীগ কর্মী মোঃ আশরাফুল হক কনক (৪০) সে কর্ণহার থানার বিলধর্মপুরের আঃ সাত্তারের ছেলে।
শুক্রবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category