• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ড ও বিভিন্ন অপরাধে ১৭জন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক-সহ ১৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো: মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুল শেখ (৪৬), সে মহানগরীর রাজপাড়া থানার সিপাইপাড়ার মোঃ আব্দুল গফুরের ছেলে, আ’লীগের কর্মী মোঃ সিদ্দিকুর রহমান (২০), সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জগতলা গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে ও মোঃ সুজন (৩২), রংপুর জেলার মিঠাপুকুর থানার রাধাকৃষ্ণপুরের মৃত নয়া মিয়ার ছেলে। সে বর্তমানে বোয়ালিয়া থানাধীন উপর ভদ্রা এলাকার বাসিন্দা। । মুকুল শেখ রাজশাহী
বুধবার নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ন্টায় থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ৩ জনকে, ২ জনকে মাদক মামলায়, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভ‚ক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category