• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে ৮ জুয়াড়ি আটক

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টায় বোয়ালিয়া থানার শিরোইল কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: দীপক রায় (৩২), সুজয় কুমার সরকার (৩০), মোঃ রানা (৩১), মোঃ রফিকুল ইসলাম (৩৭), মোঃ মাসুদ (৪০), মোঃ শাহীন (৩৯), মোঃ জাকির হোসেন (৩৬) ও মোঃ সুমন (৩২), তাঁরা সকলেই মহানগরীর বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় একদল জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। 

এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল বর্ণীত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৮জন জুয়াড়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

এ ব্যপারে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু করে সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category